চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআইয়ের সহযোগিতায় নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
অর্থনীতি, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় আগামী ২২ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩’।

‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তারা ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে।

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বলেন, ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ার—২০২৩’ আয়োজনে সহায়তার জন্য এফবিসিসিআই ইতিমধ্যেই তাদের সম্মতি দিয়েছে। এই ইভেন্টটি বাংলাদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসেবে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করা। এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে বিভিন্ন সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য আইটিসহ বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে বি-টু-বি এরও ব্যবস্থা থাকবে যা আমেরিকা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করবে।

Banglabid

তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই ট্রেড শোতে অংশ নিতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইতিমধ্যেই ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র পণ্য এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন সেক্টরকে এই ট্রেড শোতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এর আগে ২০২২ সালে বাংলাদেশের ৩০টিরও বেশি বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা বিভিন্ন সেশনে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাএফবিসিসিআইট্রেড ফেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT