চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে খুনের অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

ভারতে পশ্চিমবঙ্গের দমদমের নাগেরবাজার এলাকায় একজন বৃদ্ধ মহিলাকে খুনের অভিযোগে রবিউল গাজি নামক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে লুটপাটের উদ্দেশ্যে ভারতে পশ্চিমবঙ্গের দমদমের নাগেরবাজার এলাকায় এক বৃদ্ধ মহিলাকে খুন করা হয়। এর পরে প্রায় একই ভাবে এবছর ফেব্রুয়ারি মাসে নিমতা থানা এলাকায় হামলা হয় আরেক বৃদ্ধার উপর। এই হামলার ফলে তিনি গুরুতর আহত হন। এই দু’টি ঘটনায় হামলাকারীর হামলার ধরন দেখে তদন্তকারীগন অনুমান করেন, একই ব্যক্তিই দু’টি অপরাধ করেছে।

অবশেষে ভারতের ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন সেই অভিযুক্তকে। তার নাম রবিউল গাজি (৩২)। সে বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার অজয় প্রসাদ জানান, দু’টি ঘটনাতেই কৌশল ছিল এক। বাগান পরিষ্কার করা বা গাছ থেকে নারকেল পেড়ে আনার মতো কাজের নাম করে বাড়িতে ঢুকেছিল রবিউল। তার পরে সুযোগ বুঝে এক জনকে খুন এবং অন্য জনকে জখম করে গহনা লুট করে পালিয়ে যায় সে। নাগেরবাজারের ঘটনায় অভিযুক্তের আক্রমণে মৃত্যু হয় ৬২ বছর বয়সী মুনমুন মুখোপাধ্যায়ের। আরেকটি ঘটনায় আহত হন ৭২ বছর বয়সী নিমতা এলাকার সর্বাণী দাস।

অভিযুক্তের হদিস পেতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। কারণ, তার সম্পর্কে বিশেষ কোনও তথ্য ছিল না।

Reneta

পুলিশ জানায়, নাগেরবাজার ও নিমতা থানার অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তের ছবি সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন থানা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পার্শ্বস্থ কয়েকটি থানা এলাকায় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগিয়ে বিভিন্ন বাড়ি থেকেও তথ্য সংগ্রহ করা হয়।

অবশেষে খবর মেলে, দমদমের একটি বাড়িতে ২০-২৫ দিন ধরে ভাড়া আছে অভিযুক্ত। মঙ্গলবার ভোরে নিমতা থানা এলাকার শ্রীনগর আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনপশ্চিমবঙ্গভারতহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT