চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

সুপার এইট মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বে সাউথ আফ্রিকার কাছে তীরে এসে তরী ডুবেছিল বাংলাদেশের। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় তুলে সুপার এইটে পা রেখেছে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ভোরে সুপার এইট মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। অজিদের হারাতে পারলে সেমির পথে কিছুটা এগিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধি দল।

গ্রুপপর্বে দারুণ করেছেন বোলাররা, তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আছেন দুরন্ত ফর্মে। লেগ স্পিনার রিশাদ হোসেন পারফর্ম করে ভরসা হয়ে উঠেছেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও ভালো করছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোলিং ইউনিটে তাদের উপরই আস্থা রাখতে পারেন।

নাজেহাল অবস্থা ব্যাটিং লাইনআপে। টপঅর্ডারে কোনো ব্যাটার ধারাবাহিক নন। ওপেনার তানজিদ হাসান তামিম রান পেয়েছেন কেবল এক ম্যাচে, লিটন দাস নিজেকে খুঁজে পেতে চেষ্টা করছেন। অধিনায়ক নাজমুল হোসেন ব্যর্থ হয়েছেন। প্রথম দুটি ম্যাচে সাকিব আলো ছড়াতে না পারলেও শেষ দুটি ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার। তাওহীদ হৃদয় শেষ দুটি ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। নিজের কাজটা নিয়মিতভাবেই চালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সুপার এইটে ভালো করার প্রত্যয় তাদের সকলের।

লোয়ারঅর্ডারে নিজেকে মেলে ধরতে পারছেন না জাকের আলি অনিক। এই একটি জায়গায় পরিবর্তন আনতে পারেন বাংলাদেশের কোচ। ‍সুযোগ মিলতে পারে অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের।

ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে ব্যাটিং-বোলিংয়ে দাপুটে শুরুর আশা করেছেন লঙ্কান কোচ। ৫৫ বর্ষী হাথুরু বলেছেন, ‘পরিকল্পনা অন্যসব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।’

Reneta

পিচের আচরণ বুঝে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফর্ম দেখতে চান শিষ্যদের। বলেছেন, ‘আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল। বোলিংবান্ধব হয়ে উঠল, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হল, ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক/শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT