চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের আশা নিয়েই ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল। লক্ষ্য আগামী জুন-জুলাইতে মেয়েদের এশিয়ান কাপ বাছাই। মিয়ানমারে হতে চলা এ প্রতিযোগিতায় নামার আগে শিষ্যদের ঝালিয়ে দেখতে চান কোচ পিটার বাটলার। তারই অংশ হিসেবে জর্ডানে তিন জাতি প্রীতি টুর্নামেন্ট খেলতে গেছেন আফিদা-ঋতুপর্ণারা।

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। কিং আব্দুল্লাহ-২ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মনিকা-আফিদা-ঋতুপর্ণারা তিন পয়েন্টের স্বপ্ন দেখছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৩৩তম, ইন্দোনেশিয়া ৯৪তম। ইন্দোনেশিয়া ম্যাচের আগে অধিনায়ক আফিদা বলেছেন, ‘এ ম্যাচের জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দুবাই সফর থেকে আমাদের (বর্তমান) দল ভালো। সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো এবং শক্ত একটা দল আমাদের।’

Banglabid

বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার বলেছেন, ‘আশা করছি, কাল ভালো একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। এই আশা নিয়েই আমরা এগুচ্ছি। টিমের বন্ধনটাও ভালো। গতবার দুবাইয়ে যখন খেলেছি, তখন অল্প কয়েকজন সিনিয়র ছিল দলে। এবার সিনিয়রদের অনেককে পেয়েছি, জুনিয়রও আছে। টিম কম্বিনেশন ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াজর্ডানবাফুফেবাংলাদেশমাহমুদা আক্তারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT