ক্রিকেট

সরাসরি মিরপুর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

দুই টেস্টের সিরিজ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

বুধবার গড়াল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুই ম্যাচের লড়াইয়ে প্রথম মহারণের সবকিছু। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা গড়িয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

১০.০৫

প্রথম উইকেটের পতন বাংলাদেশের
জেডিন সিলসের বলে স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তুলে ফিরলেন তানজিদ হাসান তামিম। ২৩ বলে ৭ রান করেছেন। ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ রান।

১০.০৫

মুশফিকের চোটের হালনাগাদ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘মুশফিকুর রহিম গতকালকে অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন। পরবর্তী থেকে ও অবজারভেশনে ছিল, আজকে সকাল পর্যন্ত আশানুরূপ উন্নতি হয় নাই। তো এটা একটা আঘাতজনিত চোট, আমরা আশা করতেছি, আগামী তিন দিনের মধ্যে এটা রিকভার করে যাবে। তিনি পরবর্তী টেস্টের জন্য উপলব্ধ থাকবেন।’

৯.০৭

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গো, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ (অধিনায়ক), শামার জোসেফ, কেমার রোচ, জেডিন সিলস, জোমেল ওয়ারিক্যান।

৯.০৫

একাদশে নেই মুশফিক
আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট একাদশ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম

৯.০৩

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম

৯.০১

টস

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ব্যাটের সিদ্ধান্ত বাংলাদেশের

১২.৩৫

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বাংলাদেশ মিরপুর লাইভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…