ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, দর্শক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যান্টিগা টেস্টে হতশ্রী পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত মিরাজের।

জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় টসের কথা ছিল। কিংস্টনে মাঠ অপ্রস্তুত থাকায় টসে বিলম্ব হয়েছে। সঙ্গে ভেস্তে গেছে দিনের এক সেশন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর টস হয়। জিতে বাংলাদেশ আগে ব্যাটে।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে এসেছেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে নাহিদ রানাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বিষয়:কিংস্টন টেস্ট নাহিদ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মিরাজ শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…