ক্রিকেট

বৃহস্পতিবার সন্ধ্যায় আসছে ভারত

খেলবে ৩ ওয়ানডে, ২ টেস্ট

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা, বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যর্থতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা জয় উদযাপন করছে, বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যর্থতা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় ‘এ’ দল বাংলাদেশ সফরে রয়েছে। কক্সবাজারে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে খেলছে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। এবার বাংলাদেশে আসছে ভারতের জাতীয় দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখবে রোহিত শর্মার দল।

কোহলি-রাহুল-রোহিতরা বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। ৭ বছর পর টাইগার ডেরায় আসছে তারা। সবশেষ ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বিস্ময়কর বোলিংয়ে ওয়ানডে সিরিজে ২-১ এ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বন্দরনগরীতে প্রথম টেস্টে খেলে এসে ঢাকায় ফিরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ট, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পণ্ট, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

বিষয়:চট্টগ্রাম বাংলাদেশ -ভারত সিরিজ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…