চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীচীর বর্ষা উৎসব উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
বিনোদন
A A

বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষক ও কর্মহারা শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উদযাপন করেছে বর্ষা উৎসব। বুধবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব আয়োজন হয়। বরাবরের মতো উদীচী ঢাকা মহানগর সংসদ ছিল উৎসবের আয়োজক।

উৎসবের আয়োজকরা বলেন শহুরে মধ্যবিত্ত শ্রেণির বৃষ্টিবিলাসের উদ্দেশ্যে বর্ষা উৎসবের আয়োজন নয়, ঋতুভিত্তিক এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে গ্রাম-নগরের শ্রমজীবী মানুষের জীবন আরাধনাই উদীচীর লক্ষ্য। আয়োজকরা শ্রমজীবী মানুষের জীবন আরাধনার পাশাপাশি প্রাণ-প্রকৃতি ধ্বংস করে গড়ে ওঠা নানা প্রকল্প বাতিল, অপরিকল্পিত উন্নয়ন বন্ধ এবং দখল হওয়া নদ-নদী উদ্ধারের দাবিও জানান।

বর্ষা কথন পর্বে প্রধান কথক অধ্যাপক রতন সিদ্দিকী বলেন, বর্ষা জলে প্রাণ-প্রকৃতি শুদ্ধ হয়। বর্ষা তার সহজাত শক্তি নিয়েই জীবন, আচার, সংস্কৃতি ও সাহিত্য অধিকার করে থাকে। বর্ষার প্রথম বৃষ্টি যেমন খরতাপে মূষড়ে পড়া প্রকৃতিকে জাগিয়ে তোলে তেমনি সাংস্কৃতিক আন্দোলনের শক্তিও ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে সাম্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

Banglabid

ঢাকা মহানগর উদীচীর সহ-সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে কথনপর্বে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। বর্ষাকথন উপস্থাপন করেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির সদস্য কবি রহমান মুফিজ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উদীচীর সাধারণ সম্পাদক আরিফ নূর।

এর আগে সকাল ৭ টায় মেঘমল্লার রাগের ওপর জ্যোতি ব্যানার্জির সেতার বাদনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষা উৎসবের আয়োজন। এর পর সমবেত গান পরিবেশন করেন ঢাকা মহানগর সংসদ, উদীচী মিরপুর, বাড্ডা, লালবাগ, রায়েরবাজার ও সাভার শাখা। নৃত্য পরিবেশন করেন উদীচী কাফরুল শাখা ও নৃত্যশিল্পী মুক্তা ঠাকুর। আবৃত্তি করেন অনন্যা লাবনী পুতুল, বেলায়েত হোসেন ও মিজানুর রহমান সুমন। একক গান করেন, বিজন চন্দ্র মিস্ত্রি, মেহেদী ফরিদ ও রেজাউল করিম টুলু। পথনাটক “বরাক বাঁশ” পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের নাটক বিভাগ। নাটকের নির্দেশনা দেন নাজমুল হক বাবু। সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন শিখা সেনগুপ্তা ও মিনহাজুল আবেদীন মৃদুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচীকবিতাকৃষকগাননৃত্যবর্ষা উৎ​সববর্ষাকালসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT