জর্ডানে অনুশীলন শেষে মেয়েদের এখন মাঠের পরীক্ষা
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৬ বাছাই

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন শেষে মাঠে প্রস্তুতি নিচ্ছে, জর্ডানে অনুশীলনের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই খেলতে অবস্থান করছে জর্ডানে। মেয়েরা দেশটির আকাবায় রোববার শেষ অনুশীলন সেরেছে।
জর্ডানের বিপক্ষে মেয়েরা সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠের লড়াইয়ে নামবে। ভেন্যু আকাবা স্টেডিয়াম।
জর্ডানে মেয়েরা বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। ১১ অক্টোবর মধ্যপ্রাচ্যে পৌঁছায় লাল-সবুজের দল।
সেদিনই নিজেদের ঝালিয়ে নিতে দুটি অনুশীলন সেশন করে বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






