আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দুটি নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দুটি নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি অনুমোদন দেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






