চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত রেকর্ড-কীর্তি নিয়ে অবসরে গেলেন তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অবসর নেওয়ার সময় ক্রিকেট ব্যাট হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটে সেরাদের সেরা এক নাম তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে অর্জন রেখে গেলেন অনেককিছুই। শুরুটা হয়েছিল ২০০৭ সালে, হারারেতে, জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ছিল। শুরুটা ক্রিকেট মাঠে ছিল, শেষটা হল এক ফেসবুক পোস্টের মাধ্যমে। শুক্রবার রাতে বাঁহাতি ওপেনার জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়বেলায় অনেক কীর্তিতেই সবার উপরে থাকল তামিমের নাম। দেখে নেয়া যাক ৩৫ বর্ষী তারকার দেড়যুগের পথচলার রেকর্ড, অর্জন, কীর্তিগুলো।

ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড তামিমের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ ওয়ানডে খেলে ২,৮৫৩ রান করেছেন। এই রেকর্ডে পরের দুটি নামও বাংলাদেশের, মুশফিকুর রাহিম (২,৬৮৪) ও সাকিব আল হাসান (২,৬৫৬)।

Banglabid

এপর্যন্ত বাংলাদেশের হয়ে তিন সংস্করণে সেঞ্চুরি আছে কেবল তামিমের। দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি ছুঁয়েছেন বাঁহাতি তারকা। ওয়ানডে-টেস্টে আগেই ছিল, ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটার তামিম। গত আগস্টে তার সঙ্গী হন মুশফিক। পরে তাকে (বাংলাদেশের হয়ে ১৫,১৯২ রান, বিশ্ব একাদশের হয়ে ৫৭) টপকে এক নম্বরে উঠে যান মুশফিক (১৫,৩০০ রান)।

ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিনে তার বয়স ছিল ১৯ বছর ২ দিন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসের রেকর্ডও তার। টেস্ট ৪১টি ও ওয়ানডেতে ৭০টি ফিফটি পেরোনো ইনিংস রয়েছে তার।

Reneta

ওয়ানডেতে ৮ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। ২৪৩ ম্যাচে ৮,৩৫৭ রান নিয়ে শেষ হল ক্যারিয়ার। দুইয়ে মুশফিকের ৭,৭৯৩ রান। তিন সংস্করণ মিলিয়ে অন্তত ৫০০ রান করা বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ গড় তামিমের, ৩৫.৪১। ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা দেশের প্রথম ব্যাটারও তিনি।

টেস্টেও একসময় দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল তামিমের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন। পরে ২১৭ রান করে সেটি ছাড়িয়ে যান সাকিব। এখন ২১৯ রানের অপরাজিত ইনিংসে রেকর্ডটি মুশফিকের দখলে। এই ফরম্যাটে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটারও তিনি।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পথে ইমরুল কায়েসের সঙ্গে ৩১২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম। টেস্ট ইতিহাসে দলের দ্বিতীয় ইনিংসে এটিই ওপেনিংয়ে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তামিম। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি এই স্বীকৃতি পেয়েছেন শুধু সাকিব, ৪৫ বার। আর সিরিজসেরার পুরস্কার ৭ বার পেয়েছেন তামিম। এই তালিকায়ও তার উপরে শুধু সাকিব, ১৭ বার।

ওয়ানডেতে ৩৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এরমধ্যে জয় পেয়েছেন ২১টিতে, আর জয়-পরাজয় আসেনি ২ ম্যাচে। সাফল্যের হার ৬০ শতাংশ। বাংলাদেশকে অন্তত ৫ ওয়ানডেতে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে সাফল্যের হারে তামিমই সেরা।

তামিমের নামের পাশে রয়েছে বিব্রতকর এক রেকর্ডও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি ডাক তথা শূন্যের রেকর্ডটিও তার। দীর্ঘ ক্যারিয়ারে ৩৬ বার রানের খাতা খোলার আগেই ফিরেছেন। মাশরাফী বিন মোর্ত্তজা ৩৩ বার শূন্য রানে আউট হয়ে দুই নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরতামিমবাংলাদেশবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT