‘এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫’ ছেলেদের বাছাইপর্ব গড়াচ্ছে ভিয়েতনামে। বাছাইপর্বের ম্যাচে শনিবার শক্তিশালী সিরিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
বাছাইপর্বের প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। লাল-সবুজদের গ্রুপসঙ্গী স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম।
ম্যাচ সামনে রেখে শুক্রবার বিকেলে অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সিরিয়ার বিপক্ষে ভালো করার লক্ষ্য কোচ মারুফুল হকের শিষ্যদের।
এর আগে বুধবার আশরাফুল হক আসিফকে অধিনায়ক করে ২৩ সদস্যের দল দিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেয় সদ্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ দল।








