ক্রিকেট

যাদের নিয়ে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট আসর

বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেট দলের সদস্যরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দলীয় ছবি, সবাই পিঙ্ক জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসবে মালয়েশিয়ায়। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার সুমাইয়া আক্তারের নেতৃত্বে খেলবে জুনিয়র টিম টাইগ্রেস দলটি।

বয়সভিত্তিক এশিয়া কাপের আসরটিতে ৬ দল অংশ নেবে। স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ১৫-২২ ডিসেম্বর পর্যন্ত চলবে আসর। শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি দল মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও নেপাল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। পরের ম্যাচ ১৭ ডিসেম্বর, মালয়েশিয়ার বিপক্ষে। ফাইনাল গড়াবে ২২ ডিসেম্বর।

বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা এরা (সহ-অধিনায়ক), মিস ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরা ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সাবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার এবং মেহেরুন নেসা।

বিষয়:এশিয়া কাপ পাকিস্তান বাংলাদেশ ভারত মালয়েশিয়া সুমাইয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…