চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর নতুন চ্যালেঞ্জ, মাঠের লড়াইয়ে চোখ লঙ্কানদের

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
১০:২৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও শুরু হচ্ছে টাইগারদের। অধিনায়কের দায়িত্ব শান্তর জন্য নতুন কিছু না হলেও তিন ফরম্যাটের নেতৃত্বে চ্যালেঞ্জ দেখছেন শান্ত।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হলেই দেখা মেলে উত্তাপের। ২০১৮ সালে নিদাহাস ট্রফি দিয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ শুরু হয়েছিল দু’দলের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইম আউটের ঘটনায় বেড়েছে উত্তেজনার পারদ। এতে লড়াইটা রূপ নিয়েছে বাঘ-সিংহের দ্বৈরথে।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। তিন ম্যাচ টি-টুয়েন্টির ম্যাচগুলো গড়াবে সন্ধ্যা ছটায়। ক্রিকেটের ছোট সংস্করণে অবশ্য লঙ্কানদের বেশ পিছিয়ে বাংলাদেশ। এখনপর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি টি-টুয়েন্টি খেলে টাইগারদের জয় কেবল ৪টিতে। অন্যদিকে লঙ্কানরা জিতেছে ৯টিতে।

Banglabid

শান্তর নতুন চ্যালেঞ্জের ম্যাচে বাংলাদেশ ক্রিকেটাররা একত্রে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে এশিয়া কাপে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটিতে লঙ্কানদের কাছে ২ উইকেটে হেরে যায় টিম টাইগার্স। তবে সাম্প্রতিক পারফর্ম্যান্সে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। সবশেষ তিনটি সিরিজে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাছাড়া সবে মাত্র বিপিএল শেষ হয়েছে। দলের সব ক্রিকেটারই টুর্নামেন্টে ছিলেন দারুণ ছন্দে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শান্তরাই থাকবে এগিয়ে।

শ্রীলঙ্কা সিরিজে ‘পূর্ণকালীন’ অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষা শান্তর। যদিও অধিনায়কের দায়িত্ব নতুন কিছু নয় তার জন্য। ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে আর্মব্যান্ড পরেছিলেন এই টপঅর্ডার ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষেও নেতৃত্ব সামলিয়েছেন তিনি। তবে নতুন যাত্রা নিজের জন্য চ্যালেঞ্জিং মানছেন টাইগার অধিনায়ক।

Reneta

‘আমার মনে হয়, কাজটা আমার জন্য এখন আরও চ্যালেঞ্জিং। তবে পরিকল্পনা করা একটু সহজ হবে। প্রত্যেক খেলোয়াড় সম্পর্কে জানতে হবে। যদিও আমরা সবাই খেলার মধ্যেই থাকি, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমার মনে হয় পরিকল্পনা করার দিক থেকে একটু হলেও সুবিধা হবে। তিন সংস্করণেই দায়িত্বে আছি। আশা করছি সামনে ভালো কিছুই হবে।’

অলরাউন্ডার শেখ মেহেদীসহ তিন স্পিনার ও চার পেসার নিয় টি-টুয়েন্টি সিরিজের দল গড়েছে টিম টাইগার্স। পেস আক্রমণে শরীফুল-মোস্তাফিজ-তাসকিনদের সঙ্গী তানজিম হাসান সাকিব। স্পিনে মেহেদীর সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও রিশাদ হোসেন। বোলাদের উপর অগাধ ভরসা শান্তর। তার বিশ্বাস, এদের যেকেউ একাই ম্যাচ জিতিয়ে দেবেন। বলেছেন ‘দলে যে ৫-৬ জন বোলার আছে, সবাই বেশ সক্ষম। যেকেউ একাই খেলা জিতিয়ে দেবে।’

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কান বোলারদের মধ্যে দু-একজনকে মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে বলছেন শান্ত। তবে টাইগার ব্যাটাররা তাদের মোকাবেলা করার জন্য বলেও জানালেন টাইগার অধিনায়ক। ‘আমার মনে হয় দলে এখন যারা আছে, সবার এখন মিস্ট্রি (রহস্য) স্পিনারকে খেলার ধরন আগের থেকে ভালো হয়েছে। সব বোলারের বিপক্ষে পরিকল্পনা থাকাটা জরুরি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জটা নেয়ার জন্য সব ব্যাটার প্রস্তুত।’

লঙ্কানদের অবশ্য শক্তিশালী দল হিসেবেই দেখছেন শান্ত। তার ভাষ্যে, ‘আমি মনে করি, তাদের দল বেশ ভালো। বিশেষ করে তাদের বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। তবে আমরা ঘরের মাঠে খেলছি। কিছুটা সুবিধা আমরা অবশ্যই পাবো। সামনে কী হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা এখানে ভালো খেলব।’

ঘরের মাঠের এই সিরিজে টাইগারদের হয়ে কোনো ফরম্যাটেই খেলবেন না সাকিব আল হাসান। অন্যদিকে চোটের লঙ্কানদের মারকুটে ব্যাটার পাথুম নিশাঙ্কাও ছিটকে গেছেন। এছাড়া নিষেধাজ্ঞার কারণে প্রথম দুটি টি-টুয়েন্টিতে খেলতে পারবেন না দলটির নিয়মিত অধিনায়ক ভানিডু হাসারাঙ্গা। তবে তাতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের জন্য আশাবাদী লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। তার ভাষ্যে, ‘আমি আশা করছি এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে।’

বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বৈরথ নিয়ে ভাবছেন না এই কোচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন সিরিজটিকে। বলেছেন, ‘অতীতে কী হয়েছে সেটা এখন অতীত। সামনে যা আছে আমরা সেটা নিয়েই ভাবতে চাই। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে, সে দিকেই মনোযোগ দিতে হবে। তাই দলটাকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি।’

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের লড়াইয়ে দু’দলই অবশ্য সেরা ক্রিকেটারদের নিয়ে নামবে। ভানিডু হাসারাঙ্গার অনুপস্থিতিতে প্রথম দু’ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবে চারিথ আশালাঙ্কা। শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে তারা।

অন্যদিকে টাইগারদের জার্সিতে অভিষেক হতে পারে জাকির আলি অনিকের। বিপিএলে কুমিল্লার হয়ে দুর্দান্ত করা এই ফিনিশার ছিলেন না দলে। অফস্পিনার আলিস আল ইসলামের আঙুলের চোটে কপাল খুলেছে তার।

এশিয়ান গেমসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করলেও জাতীয় দলের হয়ে খেলা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে তার। অধিনায়ক শান্ত’র কথায় মিলেছে তার ইঙ্গিত। টাইগার অধিনায়ক বলেছিলেন, মিডলঅর্ডারে শক্তি বাড়াতেই নাকি জাকিরকে দলে নেয়া হয়েছে।

এক নজরে দেখে নেয়া যাক প্রথম টি-টুয়েন্টিতে দু’দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, অভিস্কা ফের্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো ও মাথিশা পাথিরানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিকআশালাঙ্কাটি-টুয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT