শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পারল না বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ

পাকিস্তানে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভিন্ন চিত্র বাংলাদেশের। প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছে লাল-সবুজের দল।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কান মেয়েরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অচেনা জান্নাত। ৭ চারে ৩৬ বলে ইনিংসটি সাজান এই ওপেনার। বাকিদের মধ্যে শিরিনা খাতুন ও সাদিয়া আক্তার ১৬ রান করে করেন। ১৫ রান নিশিতা আক্তার নিশি।
লঙ্কান মেয়েদের হয়ে দুটি করে উইকেট নেন চামুদি প্রবোদা ও চামুদি হেরাথ।
রানতাড়ায় নেমে ১৩ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন সানজানা কাভিন্দি। ১৯ রান করেন দানোদ্যা সেওমিনি।
বাংলাদেশের হয়ে তিথি দাস অপর্ণা ২ উইকেট নেন। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম নেন একটি করে উইকেট।






