চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে তো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বিশ্বকাপ। শীতকালে দিল্লির বায়ুদূষণের বিষয়টি নতুন করে আলোচনার কিছু নেই। শীতের সময়টাতে প্রতিবছরই ভয়াবহ বায়ুদূষণের মুখোমুখি হয় ভারতের রাজধানী। সেই দূষণের কোপে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচ। শঙ্কা জেগেছে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার নিজেদের অষ্টম ম্যাচে সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। টেবিলে লঙ্কানদের অবস্থান এখন সাতে। টাইগারদের অবস্থান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের একধাপ উপরে নয়ে।

রোববার সকালে দিল্লিতে বায়ুদূষণের মান ছিল ৪৫৭, যা ওয়েদার ইনডেক্স অনুযায়ী ‘মারাত্মক’। আইসিসি জানিয়েছে, এখনও ম্যাচ বাতিলের সিদ্ধান্ত না হলেও ম্যাচ-ডের পরিস্থিতি বিচার করে ভবিষ‌্যৎ নির্ধারণ করা হবে।

লঙ্কানদের কয়েকজন ক্রিকেটার শ্বাসকষ্টজনিত সমস‌্যায় ভুগছিলেন। সেই প্রসঙ্গে দলটির ম‌্যানেজার জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এখনও পর্যন্ত ম‌্যাচের স্থান পরিবর্তন করার কথা জানাননি। এমনকি আগের কয়েকদিনে বায়ুদূষণের পরিমাণ অতিরিক্ত হওয়ায় দুদলেরই অনুশীলন বাতিল হয়।

আইসিসি পরিস্থিতি পর্যালোচনায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। প্রতিকার হিসেবে পানি ছেটানোর যন্ত্রের ব‌্যবস্থা এবং ড্রেসিংরুমে বায়ু পরিশোধকের ব‌্যবস্থাও ইতিমধ্যে করা হয়েছে। সেটি কতটুকু কার্যকর হবে তা এখন দেখার বিষয়।

এদিকে ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভেন্যুর আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

Reneta

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতলেও পরের ছয়টিতে হেরে দশ দলের পয়েন্ট টেবিলে নয়ে রয়েছে বাংলাদেশ। টিম টাইগার্সের সমান ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা।

আট ম্যাচের সবকটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচে হেরে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবায়ুদূষণবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT