চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে বাংলাদেশের সামনে শক্ত চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ

দুবাইতে বাংলাদেশ বোলারদের বিপক্ষে ঝড় তুলেছেন দাসুন শানাকা। তার ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে টাইগারদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের জিততে লাগবে ১৬৯ রান।

শনিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০ শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে চারিথ আশালাঙ্কা দল।

ব্যাটে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ৩০ বলে ৪৪ রান তোলেন। পঞ্চম ওভারের শেষ বলে তাসকিন জুটি ভাঙেন। টাইগার পেসারের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৩ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২২ রান করেন।

Banglabid

সপ্তম ওভারের চতুর্থ বলে মেন্ডিস ঝড় থামান শেখ মেহেদী। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার। ১ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করেন। দশম ওভারের প্রথম বলে কামিল মিশারাকে বোল্ড করে দ্বিতীয় শিকারের দেখা পান মেহেদী। ১১ বলে ৫ রান করেন মিশারা।

চতুর্থ উইকেটে কুশল পেরেরা এবং দাসুন শানাকার জুটিতে ২৭ বলে আসে ৩২ রান। ১৩.৪ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে লিটনের গ্লাভসে বল তুলে দেন পেরেরা। ১ চারে ১৬ বলে ১৬ রান করে আউট হন। পঞ্চম উইকেটে আশালাঙ্কা ও শানাকা মিলে বিধ্বংসী জুটি গড়েন। ২৭ বলে ৫৭ রান করেন দুজনে।

১৮.১ ওভারে ১৫৪ রানে রানআউট হয়ে সাজঘরে দিরেন আশালাঙ্কা। ১টি করে চার ও ছক্কায় ১২ বলে ২১ রান করেন। ওভারটিতে জোড়া শিকার করেন মোস্তাফিজ। চতুর্থ লিটনের ক্যাচ বানিয়ে কামিন্দু মেন্ডিসকে ফেরান এবং শেষ বলে হাসারাঙ্গা ফেরেন তানজিদের হাতে ক্যাচ দিয়ে। পরে দুনিথ ওয়েল্লাগেকে নিয়ে ইনিংস শেষ করেন শানাকা। ৩৭ বলে ৩ চার এবং ৬ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা।

Reneta

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন। শেখ মেহেদী ২৫ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া তাসকিন এক উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশলিটনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT