ফুটবল

লিটন-তাসকিন আছেন, মিরপুর টেস্টের দলে আরও যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট

লিটন-তাসকিন আছেন, মিরপুর টেস্টের দলে আরও যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি গড়াবে বুধবার, ঢাকার মিরপুরে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে চলা সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড জানাল বিসিবি। লাল বলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে রয়েছেন আরও ১৪ জন।

শুক্রবার সকালে স্কোয়াড দিয়েছে বিসিবি। আবুধাবিতে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে চোটে ছিটকে পড়েছিলেন লিটন দাস। তিনি আছেন প্রথম টেস্টে। অস্ট্রেলিয়া এবং আফগানদের বিপক্ষে মিলিয়ে শেষ তিনটি টেস্ট স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার এবং খালেদ আহমেদ, এবার বাদ পড়েছেন তারা। আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে না থাকা অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ফিরেছেন।

এবিজি স্পোর্টস সিটিতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট সিলেটে, গড়াবে নভেম্বরের ৫ থেকে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ ঢাকা প্রথম টেস্ট বাংলাদেশ স্কোয়াড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…