চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও টানা তিন হারে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বিশ্বকাপে দাপুটে ফর্মে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মঙ্গলবার মুখোমুখি হবে টাইগার-প্রোটিয়া বাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মুম্বাই শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

বিশ্বকাপের প্রথম ম্যাচটি আফগানিস্তানের সঙ্গে জিতলেও পরের তিনটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তাতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে টিম টাইগার্স।

Reneta

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে তিনে সাউথ আফ্রিকা। রানরেটের হিসেবে ৪ পয়েন্ট তুলে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশমুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

রগ্ন ব্যাংক সারাতে তহবিল দেবে আইএফসি, শেয়ার বাজারে আগ্রহী জেপি মরগ্যান

এপ্রিল ১৬, ২০২৬

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬

চীনা স্যাটেলাইটে নজরদারি করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা!

এপ্রিল ১৬, ২০২৬

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT