টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সোমবার মিরপুর টেস্টে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। টসের আগে তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল।
ম্যাচের আগে শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ আছে। মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।








