সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে সেরা দশে শেষ করল বাংলাদেশ
এশিয়ান গেমস মেয়েদের হকি

এশিয়ান গেমস মেয়েদের হকিতে নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র করে পেনাল্টি শুটআউটে জিতেছে লাল-সবুজের দল। জয়ে নবম হয়ে গেমস শেষ করল বাংলাদেশের মেয়েরা।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ১০ মিনিটে আইরিন রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ৪৪ মিনিটে লি মিন তোহের গোলে সমতায় ফেরে সিঙ্গাপুর।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথমে দুটি করে শট মিস করে দুই দল। পরে সারডোনার গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। আর ফারদিয়া রাত্রি সমতায় ফেরান বাংলাদেশকে। শেষে নাদিরার শটে জালের দেখায় জয় পায় বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





