চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ফুটবলের সব দলকে দুবছর জার্সি দেবে দৌড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবলের সব দলকে দুই বছরের জন্য জার্সি দেবে কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়। ছেলেদের জাতীয় দল, মেয়েদের জাতীয় দল এবং ছেলে-মেয়েদের বয়সভিত্তিক সব দলের জন্য চুক্তিটি প্রযোজ্য হবে। অনুশীলন এবং ট্রাভেল কিটও দেবে প্রতিষ্ঠানটি।

আপাতত ফিফার থেকে জার্সি সংক্রান্ত চুক্তির জন্য অনুমোদন চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের মিডিয়া কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মঙ্গলবার তথ্যটি জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির সভাপতি ফাহাদ করিম।

প্রতিষ্ঠানটির সাথে আপাতত দুই বছরের চুক্তি হলেও প্রতিবছর চুক্তির সবদিক মূল্যায়ন করবে দেশের ফুটবলের কর্তাসংস্থা। তখন চুক্তিটি বাফুফের জন্য ইতিবাচক মনে হলে পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। তবে অনুশীলন বা অন্যান্য জার্সির জন্য যে সকল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে তা বহাল থাকবে।

বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন, ‘দৌড় বাংলাদেশ দলের সকল ধরনের জার্সি দেবে। এর জন্য প্রতিষ্ঠানটিকে কোনো অর্থ দেয়া লাগবে না বাফুফের। প্রতিষ্ঠানটি বাংলাদেশ দলের জার্সি বিক্রি করার অনুমোদন পাবে। সেখান থেকে অর্জিত লভ্যাংশের একটি অংশ বাফুফেকে দেবে। আমাদের হাতে আন্তর্জাতিক তিনটি এবং দেশীয় দুটি প্রতিষ্ঠান ছিল। অন্যসবার থেকে দৌড়ের প্রস্তাবনা আমাদের ভালো লেগেছে। তাছাড়া আমরা দেশীয় ব্র্যান্ডের বিষয়টির প্রতিও গুরুত্বারোপ করেছি।’

সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর যে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল তার মধ্যে একটি বাংলাদেশ দলের জন্য কিট স্পন্সর জোগাড় করা। আপাতত আমরা সেখানে সফল হয়েছি এবং দৌড়ের সাথে চুক্তি করছি। আমাদের পরিকল্পনা আছে জার্সি মার্চেন্ডাজিংয়ের মাধ্যমে লাভ করা।’

ফুটবল ফেডারেশনের নিজেদেরও জার্সি শপ চালুর পরিকল্পনা আছে দেশীয় ব্র্যান্ড দৌড়ের। বিভিন্ন ব্র্যান্ড আউটলেটেও করতে চান আলাদা কর্নার। জার্সি চুক্তির অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌড়ের প্রধান কার্যনির্বাহী ও বাফুফের নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথদৌড়ফাহাদবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT