চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশাহতের বিশ্বকাপ শেষে দেশে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আশাহতের বিশ্বকাপ শেষে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টানা হারে সেমির দৌড় থেকে অনেক আগেই ছিটকে যায় টিম টাইগার্স। নয় ম্যাচে দুই জয় নিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বিবর্ণ পারফরম্যান্সের নজির গড়ে দেশে ফিরে এসেছে বাংলাদেশ।

রোববার সকাল ৯টায় দেশে ফেরার কথা ছিল টাইগারদের। ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মুশফিক-শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিশ্চিত না হলেও বড় হারের পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা আছে। রোববার ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই হয়ে যাবে রানরেটে এগিয়ে থাকা লাল-সবুজের দলের।

Banglabid

আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্যায়ে ৯টি ম্যাচে খেলেছে, সাকিব চোটে খেলতে পারেননি দুম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্টে শুভ সূচনা করে টিম টাইগার্স। এরপর ঘটে ছন্দপতন। একে একে হেরে যায় ছয়টি ম্যাচে, যার মধ্যে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ও। অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় সাকিববাহিনী।

সবম্যাচ খেলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন আটে। পয়েন্ট টেবিলের সেরা চার দল ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলবে সেমিফাইনাল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপ মিশন শেষ করেছে সাতে থেকে।

২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টে ৩টি করে ম্যাচে জিতেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতমুশফিকরিয়াদলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT