ক্রিকেট

ঝড়ো ব্যাটিংয়ে যে রেকর্ড গড়লেন রিশাদ

বাংলাদেশি ক্রিকেটার রিশাদ ব্যাটিং করছেন, বিপক্ষ দলের ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাণ্ডব চালিয়েছেন রিশাদ হোসেন। ছবি: বিসিবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিরপুরের স্পিন স্বর্গে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের ঘূর্ণিতে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। শেষদিকে ঝড় তুলেছেন রিশাদ হোসেন। চার-ছক্কায় ঝড় তুলে দারুণ রেকর্ডের মালিকও হয়েছেন টাইগার লেগ স্পিন-অলরাউন্ডার।

রিশাদ যখন ব্যাটে নামেন, বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৬৩ রান। ইনিংসের বাকি ছিল ২৪ বল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গী করে তাণ্ডব চালান রিশাদ। দলের সংগ্রহ টেনে নেন ২১৩ রানে। তিনটি করে চার ও ছক্কায় ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ঝড়ো ব্যাটিং চালিয়ে ২০ বছর আগের এক রেকর্ড ভেঙেছেন রিশাদ।

ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে অন্তত ৩০ রান করাদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড এখন রিশাদ হোসেনের। ২৭৮.৫৭ স্ট্রাইকরেটে ১৪ বলে ৩৯ রান করেছেন তিনি।

আগের রেকর্ডটি ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৭৫ স্ট্রাইকরেটে ১৬ বলে ৪৪ রান করেছিলেন তিনি। আগের রেকর্ডে মাশরাফীর সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। ২০১৪ সালে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে ২৭৫ স্ট্রাইকরেটে ১৬ বলে ৪৪ রান করেছিলেন সাকিব।

বিষয়:ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মাশরাফী মিরপুর রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…