সাকিবের সেঞ্চুরির পরও অনূর্ধ্ব-১৯ দলের বড় হার

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, একজন ব্যাট হাতে, অন্যজন হেলমেট ও ব্যাট হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শাহরিয়ার সাকিবের লড়াকু সেঞ্চুরি ড্রয়ের আশা জাগিয়েছিল ভালোভাবেই। ১০৬ রান করে আউট হতেই ভেঙে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ইনিংস। শেষ ৩০ রানে ৫ উইকেট হারিয়ে তিনশর আগে অলআউট হয়ে যায় স্বাগতিক যুবারা। প্রথম ইনিংসে ২৭১ রানের লিড পাওয়া পাকিস্তানের তৃতীয় ও শেষ দিনের বিকেলে লক্ষ্য দাঁড়ায় ২২ রান। কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র যুব টেস্টে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।
৩ উইকেটে ১৬৬ রান পর্যন্ত যায় বাংলাদেশ। ৪৭ রানে অপরাজিত থাকেন সাকিব। দলীয় সংগ্রহ আড়াইশ ও ব্যক্তিগত তিন অঙ্ক পেরোনোর পর হন এলবিডব্লিউ। ২৩৪ বলের ম্যারাথন ইনিংস থামার পর দ্রুতই অলআউট হয় ইয়ং টাইগাররা।
প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শাহজাইব খানের ১৭৪ রানের ইনিংসে ভর করে পাকিস্তান তোলে ৪২০ রান।






