চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিলকে ফিরিয়ে দুই শতাধিক রানের জুটি ভাঙলেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমদিনে চার উইকেট হারানোর পর পাকিস্তানের হাল ধরেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেট জুটিতে ২৪০ রান তুলে বাংলাদেশকে বেশ বিপাকে ফেলেন তারা। অবশেষে টাইগারদের স্বস্তি এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। চা-বিরতির আগে ফিরিয়েছেন সেঞ্চুরি হাঁকানো শাকিলকে।

৯৫ ওভারের শেষ বলে মিরাজের শর্টলেন্থ ডেলিভারি পিচ থেকে বেরিয়ে খেলতে চেয়েছিলেন শাকিল। আউটসাইড অফ দিয়ে বল বেরিয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। উইকেট ভেঙে দেন লিটন। টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্তের নির্দেশ যায়। দ্বিতীয় দিনে প্রথম উইকেটের দেখা পায় টিম টাইগার্স। ৯ চারে ২৬১ বলে ১৪১ রান করে যান শাকিল।

চা-বিরতি পর্যন্ত ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৩৪ রানে এবং আগা সালমান ৭ রানে ক্রিজে আছেন।

বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে বিপর্যয়ের মধ্যে সাইম আইয়ুবের সঙ্গে হাল ধরেছিলেন শাকিল। বিপর্যয় কাটিয়ে ওঠার পর বিদায় নেন ওপেনার সাইম। পরে শাকিলের সাথে কাঁধ মেলান রিজওয়ান।

ছয়ে ব্যাটে নেমে শাকিলকে দারুণ সঙ্গ দেন রিজওয়ান। প্রথমদিন ২৪ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে দ্রুত রান তুলতে থাকেন। ব্যক্তিগত রানে একসময় শাকিল এগিয়ে থাকলেও মেরে খেলতে থাকা রিজওয়ান দ্রুত টপকে যান তাকে। তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৪২ বল। রিজওয়ানের সেঞ্চুরিতে ৮ চার এবং ২ ছক্কার মার রয়েছে। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

প্রথমদিন ফিফটি করা শাকিল এদিনও ধীরেসুস্থে খেলতে থাকেন। রান তোলায় রিজওয়ানের তাড়া থাকলেও নিজের মতো এগোতে থাকেন তিনি। প্রায় দুইশত বল, ১৯৫ বল খেলে রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। সেঞ্চুরির পথে ৪ মারেন পাঁচটি। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরিজওয়ানলিটনলিড স্পোর্টসশাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই ২৬, ২০২৬

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ: কেন একটি নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা জরুরি?

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT