ক্রিকেট

বাবরকে দ্রুত আউট করতে চান শরিফুল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। সেখানে সংবাদমাধ্যমে কথা বলেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টাইগার তারকা বলেছেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বেশ শক্ত। তবে প্রথমদিকেই বাবর আজমকে আউট করতে চান।

‘আমার মনে হয় বাবর আজম পাকিস্তানের সবচেয়ে কঠিন ব্যাটার। তাকে আমাদের প্রথমদিকেই আউট করতে হবে।’

‘পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম বিশ্বমানের খেলোয়াড়। আমাদেরও বোলিং লাইনআপ ভালো। তাদের বিপক্ষে আমাদের ভালো বোলিং করতে হবে। এটা আমাদের জন্য কঠিনও বটে, কারণ এটা তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে।’

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট। খেলা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট।

বিষয়:আইসিসি পাকিস্তান বাবর বাংলাদেশ রাওয়ালপিন্ডি শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…