চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে চোট, দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। প্রথমটিতে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয়টিতে জিতেছে সফরকারী দল। ফলে রোববার হতে চলা তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে। তার আগে চোটের কবলে পড়েছে পাকিস্তান। দলটির তরুণ অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন। চোট কাটিয়ে উঠতে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হুসাইন তালাতের চোট বেশ গুরুতর। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তার অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ আগামী তিন মাস তাকে মাঠের বাইরেই কাটাতে হবে। তালাতের পরিবর্তে পাকিস্তান দলে কাকে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে বোর্ড এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি।

ঘটনাটি ঘটে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে। মোহাম্মদ ওয়াসিমের করা বল দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করলেন লিটন। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষপর্যন্ত সেটা চার হয়। কিন্তু তালাত নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির লাইনের পেছনে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসকরা মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তাদের দেয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান তুলতেই মিরপুরে বৃষ্টি হানা দেয়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রানের। কিন্তু বাংলাদেশ ১১৪ রানেই গুটিয়ে যায়। ১২৮ রানে জয় পায় শাহিনশাহ আফ্রিদির দল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুপুর ২.১৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামহুসাইন তালাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT