চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তান ব্যাটারদের নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে স্বল্প রানে গুঁড়িয়ে ব্যাটে সহজ জয় তুলে নিয়েছে যুবা টাইগার্স বাহিনী। ৭ উইকেটে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। শিরোপা মঞ্চে ভারতকে প্রতিপক্ষ পেয়েছে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সকাল ১১টায় গড়াবে লড়াই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আসরের প্রথম সেমিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল। টাইগারদের দাপুটে বোলিংয়ে ৩৭ ওভারে ১১৬ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে ২২.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

Banglabid

রানতাড়ায় নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ১৪ বল ব্যাট করে রানের খাতা খোলার আগে ফিরে যান। ২৮ রানে ফিরে যান আরেক ওপেনার জাওয়াদ আবরার। ২৫ বলে ১৭ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রান তোলেন আজিজুল হাকিম ও মোহাম্মদ শিহাব জেমস। ৮৫ রানে শিহাব ফিরে যান, ৩৬ বলে ২৬ রান করে।

২০.১ ওভারে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ৩৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কার মার। রিজান হোসেনকে সঙ্গী করে টাইগারদের জয়ের বন্দরে পৌঁছান আজিজুল। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। রিজান ১৭ বলে ৫ রান করেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন আলি রেজা, আব্দুল সোবহান ও নাভিদ আহমেদ খান।

Reneta

এর আগে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে প্রথম তিন ওভারে দুই উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। রানের খাতা খোলার আগে দুই ওপেনার উসমান খান ও শাহজেব খানকে ফেরান পেসার মারুফ মৃধা। ৭ রানে দুই উইকেট হারিয়ে ধীরগতিতে রান তোলার চেষ্টা করেন পরের দুই ব্যাটার মুহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ বেগ।

তাতেও খুব বেশি সফলতা আসেনি পাকিস্তানের। ১৮ রানে সাদ ও ২৮ রান করা রিয়াজুল্লাহকে ফেরান ইকবাল হোসেন ইমন। ৫৩ রানে ৪ উইকেট হারালে রান তোলার গতি আরও কমে দলটির। চাপের মধ্যে রান নিতে গিয়ে ২ রান করা নাভিদ আহমেদ খানকে রানআউট করে সাজঘরের পথ দেখান কালাম সিদ্দিকী।

২৭.৫ ওভারে ৭৯ রানে হারুন আরশাদ ফিরে গেলে পাকিস্তানের জন্য পুরো ৫০ ওভার টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়ায়। হারুনের ব্যাট থেকে আসে ৩০ বলে ১০ রান। একের পর এক উইকেট হারাতে থাকা পাকিস্তানের হাল ধরেন ফারহান ইউসুফ-ফাহাম উল হক। জুটিতে আসে ৩৪ রান। ১১৩ রানে উইসুফ আউট হলে বাংলাদেশের বোলারদের সামনে আর টিকে থাকতে পারেননি কেউই। ইউসুফের ব্যাট থেকে আসে ৩২ রান।

বাংলাদেশের হয়ে ৭ ওভার বল করে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ইমন। মারুফ নেন ২ উইকেট।

দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে ভারত। শারজায় টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৬.২ ওভার ব্যাট করে ১৭৩ রানে থামে লঙ্কান ইনিংস। জবাবে বৈভব সূর্যবংশীর ৩৬ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ২১.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআজিজুলপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৪২০’-এর ডাবল আপ নিয়ে ফিরছেন ফারুকী

পরবর্তী

এক উপজেলার ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

পরবর্তী
উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়, কিশোরগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক উপজেলার ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ব্র্যাক ব্যাংকের এমডি পেশাদার পোশাকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT