ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করছেন, বাংলাদেশি খেলোয়াড় দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের নেতৃত্বে জাকের

এশিয়া কাপের সুপার ফোরে ১৩৫ রানে পাকিস্তানকে আটকেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় হার দেখেছে টিম টাইগার্স। ১১ রানে হেরে এশিয়া কাপ যাত্রা শেষ বাংলাদেশের। ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের খুঁটিনাটি দেখে নিন চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে…

[vc_row][vc_column]

০০.৩৬

[vc_column_text css=””]
প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

[vc_row][vc_column]

০০.৩৪

[vc_column_text css=””]
বাংলাদেশকে ১১ রানে হারাল পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)

পাকিস্তান-১৩৫/৮
হারিস-৩১ (২৩), নাওয়াজ-২৫ (২৫). শাহিন-১৯ (১৩), সালমান-১৯ (২৩), ফাহিম-১৪* (৯)
তাসকিন-৩/২৮. রিশাদ-২/১৮, শেখ মেহেদী-২/২৮, মোস্তাফিজ-১/৩৩

বাংলাদেশ-১২৪/৯ (২০)
শামীম-৩০ (২৫), সাইফ-১৮ (১৫), রিশাদ-১৬* (১১) সোহান-১৬ (২১)
শাহিন-৩/১৭, হারিস-৩/ ৩৩ সাইম-২/১৬
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.১৯

[vc_column_text css=””]
তাসকিন বোল্ড
১৭.৪ ওভারে বোল্ড হয়ে গেলেন তাসকিন। ১০১ রানে ৯ উইকেট নেই বাংলাদেশের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.১৭

[vc_column_text css=””]
হারিসের শিকার হলেন তানজিম
১৭.২ ওভারে হারিসের বলে বোল্ড হয়ে যান তানজিম সাকিব। ৯৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.০৮

[vc_column_text css=””]
শামীমকে ফেরালেন শাহিন
শাহিন আফ্রিদির বলে রিভার্সসুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসাইন তালাতের হাতে ধরা পড়লেন শামীম। ২ ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন। ৯৭ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৫৪

[vc_column_text css=””]
সাইমের দ্বিতীয় শিকার জাকের
৭৩ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। সাইমের বলে উড়িয়ে মেরে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়লেন জাকের। ৯ বলে ৫ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৪৬

[vc_column_text css=””]
সাইম ফেরালেন সোহানকে
৬৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে ফেরান সাইম আইয়ুব। ২১ বলে ১৬ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.২৬

[vc_column_text css=””]
বাংলাদেশের ৫০
৯.২ ওভারে দলীয় ৫০ রানে পৌঁছেছে বাংলাদেশ। তার আগে অবশ্য হারিয়েছে ৪ উইকেট। সোহান ১৩ রানে এবং শামীম ৩ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.২৬

[vc_column_text css=””]
মেহেদীকে ফেরালেন নাওয়াজ, ৪৪ রানে ৪ উইকেট নাই বাংলাদেশের
অষ্টম ওভারের শেষ বলে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। মোহাম্মদ নাওয়াজের বলে ডিপ কভার পয়েন্টে হুসাইন তালাতের হাতে ক্যাচ দেন মেহেদী। ১০ বলে ১১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.১৯

[vc_column_text css=””]
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ-৩৬/৩
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৯ রানে হারিয়েছে ৩ উইকেট। ৬ ওভার শেষে ৩ উইকেটে ৩৬ রান টাইগারদের।
শেখ মেহেদী ৬ এবং সোহান ৭ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.১৪

[vc_column_text css=””]
সাইফকে ফেরালেন হারিস রউফ
ষষ্ঠ ওভারের প্রথম বলে ২৯ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইমের ক্যাচ হয়ে ফেরেন সাইফ। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ১৮ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.০৮

[vc_column_text css=””]
হৃদয়কে ফেরালেন শাহিন
৪.২ ওভারে শাহিনের বল উপরে তুলে দেন হৃদয়। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আইয়ুব বল তালুবন্দি করতে ভুল করেননি। ১০ বলে ৫ রান করে ফিরেছেন শাহিন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৫০

[vc_column_text css=””]
ইনিংসের পঞ্চম বলেই ফিরলেন ইমন
শাহিন আফ্রিদির বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নাওয়াজের হাতে ধরা পড়েন ইমন। রানের খাতা খোলার আগেই ফেরেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২৬

[vc_column_text css=””]
মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে লড়াইয়ের পূঁজি পেয়েছে সালমান আগার দল

[vc_row][vc_column]

২২.২৫

[vc_column_text css=””]
বাংলাদেশকে ১৩৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)

পাকিস্তান-১৩৫/৮
হারিস-৩১ (২৩), নাওয়াজ-২৫ (২৫). শাহিন-১৯ (১৩), সালমান-১৯ (২৩), ফাহিম-১৪* (৯)
তাসকিন-৩/২৮. রিশাদ-২/১৮, শেখ মেহেদী-২/২৮, মোস্তাফিজ-১/৩৩
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.১৫

[vc_column_text css=””]
নাওয়াজকে ফেরালেন তাসকিন
১২০ রানে অষ্টম উইকেট হারাল পাকিস্তান। ১৮.২ ওভারে তাসকিনের বল উড়িয়ে মারেন নাওয়াজ। এক্সট্রা কভারে দারুণ ক্যাচ ধরেন ইমন। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন নাওয়াজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.০৯

[vc_column_text css=””]
ফিরতি ক্যাচে হারিসকে ফেরালেন মেহেদী
১৭.৩ ওভারে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দিলেন শেখ মেহেদী। ফিরতি ক্যাচে পাকিস্তান ব্যাটারকে ফেরান মেহেদী। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করেন হারিস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.০৫

[vc_column_text css=””]
একশ পেরিয়ে পাকিস্তান
১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১০২ রান। নাওয়াজ ১১ রানে এবং হারিস ৩১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৫১

[vc_column_text css=””]
নাওয়াজের ক্যাচ ছাড়লেন ইমন
১৪তম ওভারের শেষ বলে তাসকিনের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে ডিপ কভারে উড়িয়ে মারেন মোহাম্মদ নাওয়াজ। তবে সহজ ক্যাচ হাতেই লাগাতেই পারেননি ইমন। পরে চার রান পায় পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৪৮

[vc_column_text css=””]
শাহিনকে ফেরালেন তাসকিন
এবার আর ভুল হয়নি। তাসকিনের বল উপয়ে উঠিয়ে দেন শাহিন। উইকেটের পেছন থেকে দৌড়ে মিড উইকেটে গিয়ে বল গ্লাভসবন্দী করলেন জাকের। ৭১ রানে ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। ২ ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন। এর আগে দুবার শাহিনের ক্যাচ ছেড়েছিলেন সোহান ও মেহেদী।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৪১

[vc_column_text css=””]
এক ওভারে তিনবার জীবন পেলেন শাহিন
রিশাদের করা ১২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে শাহিন আফ্রিদির সহজ ক্যাচ নিতে পারেননি নুরুল হাসান। পরের বলে পাকিস্তান ব্যাটার বেঁচেছেন আম্পায়ার্স কলের কারণে। আর পঞ্চম বলে আকাশে তুলেও মেহেদী হাসানের ব্যর্থতায় বেঁচে গেছেন আফ্রিদি। ৩ রানে তিনবার জীবন পান শাহিন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩৫

[vc_column_text css=””]
৫০ পেরিয়ে পাকিস্তান
১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫১ রান। হারিস ১০ রানে এবং শাহিন ১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩২

[vc_column_text css=””]
সালমানকে ফেরালেন মোস্তাফিজ
১১তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিলেন মোস্তাফিজ। টাইগার পেসারের ব্যাক অব লেন্থের ডেলিভারি সালমান আগার ব্যাটে এজ হয়ে যায় জাকেরের গ্লাভসে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরে ক্লিয়ার স্পাইক দেখা যায়। ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। সালমান ফেরেন ২৩ বলে ১৯ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.২৪

[vc_column_text css=””]
১০ ওভারে পাকিস্তানের ৪৬/৪
পাকিস্তান ব্যাটারদের চেপে ধরেছে বাংলাদেশ বোলাররা। ১০ ওভারে ৪৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স।
সালমান আগা ১৮ রানে এবং মোহাম্মদ হারিস ৮ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৬

[vc_column_text css=””]
রিশাদের আরও একটি সাফল্য
নবম ওভারের প্রথম বলে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন রিশাদ। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে ফেরেন হুসাইন তালাত। ৩৩ রানে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। ৭ বলে ৩ রান করেন তালাত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.০৭

[vc_column_text css=””]
ফখর জামানকে ফেরালেন রিশাদ
৬.৩ ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারের বলে লংঅফে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ফখর জামান। ২০ বলে ১৩ রান করেন পাকিস্তান ওপেনার। ২৭ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.০৫

[vc_column_text css=””]
পাওয়ার প্লেতে পাকিস্তান-২৭/২
দারুণ শুরু করেছে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে ২৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন-মেহেদীরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৪৭

[vc_column_text css=””]
সাইমকে ফেরালেন মেহেদী
৫ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইমকে রিশাদের ক্যাচ বানিয়ে ফেরালেন মেহেদী। চলতি এশিয়া কাপে সাইমের চতুর্থ ডাক এটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৪২

[vc_column_text css=””]
তাসকিনের ১০০
টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেট শিকার করলেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে শততম উইকেটের মাইলফলকে পৌঁছালেন টাইগার পেসার। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৫০, সাকিবের ১৪৯টি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৪০

[vc_column_text css=””]
প্রথম ওভারে সাফল্য এনে দিলেন তাসকিন
ইনিংসের তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে তাসকিনকে চার মারেন সাহিবজাদা ফারহান। পরের ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান তাসকিন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.১২

[vc_column_text css=””]
পরিবর্তন ছাড়াই নামছে পাকিস্তান
একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ নিয়েই নামছে তারা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.১০

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
ভারত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ তামিম। ফিরেছেন শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৫

[vc_column_text css=””]

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জাকের আলি অনিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৪

[vc_column_text css=””]
লিটন আজও নেই, জাকের অধিনায়ক
চোটের কারণে পাকিস্তান ম্যাচেও খেলা হচ্ছে না লিটন দাসের। তার পরিবর্তে টসে এসেছেন জাকের আলি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯. ৫৫

[vc_column_text css=””]
সেঞ্চুরির সামনে তাসকিন
টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০তম উইকেট শিকারের সুযোগ তাসকিনের সামনে। পাকিস্তান ম্যাচের একাদশে সুযোগ পেলে একটি উইকেট নিলেই মাইলফলকে পৌঁছাবেন তাসকিন। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৫০, সাকিবের ১৪৯টি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯. ৪৯

[vc_column_text css=””]
বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে
টি-টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। দুদলের ২৫ দেখায় বাংলাদেশ জিতেছে ৫টিতে, আর পাকিস্তানের জয় ২০ ম্যাচে। সবশেষ ৫ ম্যাচে ৩ পরাজয়ের বিপরীতে ২ ম্যাচে জিতেছে লাল-সবুজের দল। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দুদলের দেখা হয়েছিল একবার। সেবার অবশ্য পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯. ৪০

[vc_column_text css=””]
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের লাইভ ব্লগে স্বাগতম
এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষে হার দেখেছে বাংলাদেশ। টাইগারদের ৪১ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। তাতে সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে। টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা বাদ পড়েছে সেমির দৌড় থেকে। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই খেলবে ফাইনালে।

সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালের খুঁটিনাটি জানতে চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে স্বাগতম।
[/vc_column_text][/vc_column][/vc_row]

 

বিষয়:এশিয়া কাপ-২০২৫ টি-টুয়েন্টি তাসকিন দুবাই পাকিস্তান বাংলাদেশ-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…