ক্রিকেট

দেশে ফিরে যা বললেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ ব্যাট হাতে মাঠে ব্যাটিং করছেন, বাংলাদেশের ক্রিকেট দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। পরের দুটি ম্যাচেই জয় তোলে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছে তামিম ইকবালের দল।

দুটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমবার টিম টাইগার্স উতরে যায় ব্যাটারদের অবদানে। শেষ ম্যাচে হারের মুখ থেকে ম্যাচ জেতান মোস্তাফিজ-হাসান। দুটি ম্যাচের অভিজ্ঞতা বড় দলগুলোর বিপক্ষে লড়তে কাজে দেবে- এমনটা মনে করছেন সিরিজের সেরা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন টাইগার টপঅর্ডার ব্যাটার।

‘৩২০ রান যেটা তাড়া করলাম, এটা কাজে দেবে। যেটাতে ২৭৪ ডিফেন্ড করলাম, সেটাও কাজে দেবে। কেননা বড় দলের সঙ্গে খেলতে গেলে ৩২০ চেজ করতে হতে পারে বা একদিন ব্যাটিং খারাপ করলে কীভাবে বোলাররা ডিফেন্ড করবে সে অভিজ্ঞতা হয়েছে। সামনের বড় চ্যালেঞ্জে কাজে দেবে।’

বিষয়:চেমসফোর্ড নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…