ক্রিকেট

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে অজিদের বিপক্ষে তাদের মাঠে খেলেছিল টিম টাইগার্স। এর র কেটে গেছে প্রায় ২৩ বছর। দীর্ঘ এ সময়ে বাংলাদেশের খেলোয়াড়রা অজিদের মাঠে টেস্টে খেলতে দেখেছে শুধু টিভিতেই। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, সিরিজটি টিভিতে দেখার মতোই উপভোগ করেছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ডারউইনে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয়টি ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ খেলে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য কতটুক কঠিন ছিল এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘কঠিন তো অবশ্যই, এটা আমরা আগে থেকেই জানতাম। কিন্তু আমি ব্যক্তিগত খুবই উপভোগ করেছি। যেরকম আমার সবসময় ইচ্ছা ছিল, এরকম বোলিংয়ের বিপক্ষে বড় রান করব। এরকম বোলিংয়ের বিপক্ষে খেলব। কেমন লাগে টিভিতেই তো দেখি।’

‘অবশ্যই অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমার মনে হয়, আমাদের যে ব্যাটিং আছে, যে যে অবস্থানে আমরা আছি, যদি সব সময় এরকম খেলতে পারি তাহলে আমাদের ব্যাটিংটা অনেক উন্নতি হতো। দল তখন চ্যালেঞ্জগুলো ভালোভাবে নিতে পারতো। সবকিছু বিবেচনায় শুধু আমি না, পুরা ব্যাটিং ইউনিট এমন বোলিংয়ের বিপক্ষে খেলে উপভোগ করেছে।’

বিষয়:নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাকাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…