চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের সেঞ্চুরিতেও কিউইদের টপকাতে পারেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সোহান ব্যাটিং করে ক্রীজে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড এ-দলের বিপক্ষে চারদিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে বাংলাদেশ ও কিউইরা প্রায় সমানে সমান ছুটছে। দুদিন শেষে দুদলের কেউ ম্যাচে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয় দিন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান সেঞ্চুরি করলেও দল এখনও পিছিয়ে আছে ৭ রানে।

দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাট করেছে ৬০ ওভার। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ২৪৯ রান। সেঞ্চুরিতে ১০৭ রান করে আউট হয়েছেন সোহান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে অন্যকেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।

বাংলাদেশের মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসান ২৫ করে সংগ্রহ করেন। ২৪ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। তৃতীয় দিন ১৩ রানে হাসান মুরাদ এবং ১ রানে ইবাদত হোসেন ব্যাটে নামবেন। কিউইদের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন, ২টি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

সিলেটে প্রথমদিন শেষে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল নিউজিল্যান্ড দলটি। মিচেল হে’র ৮১ রানের পর ডিন ফক্সক্রাফট ৪৭ রান করলে ২৫৬ রানে অলআউট হয় জো কার্টারের দল। খালেদের ৪ উইকেটের পর বিজয় নিয়েছিলেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদনিউজিল্যান্ডবাংলাদেশবিজয়লিড স্পোর্টসসোহানহে
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT