চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে: স্যান্টনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজ রিপোর্টার সংবাদ সম্মেলনে একজন পুরুষ মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। চলতি আসরে ‘এ’ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুদল। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে এগিয়ে আছে কিউইরা। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে। দারুণ ছন্দে থাকলেও নিউজিল্যান্ড অবশ্য বাংলাদেশকে সমীহ করছে। টিম টাইগার্সের শক্তিমত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিউইদের।

রাওয়ালপিন্ডিতে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে মাঠের লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। জানালেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি নাহিদ রানা ও জাকের আলি অনিককে নিয়েও ভাবছেন।

বলেছেন, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। দু’দল সম্পর্কে একে অপরের জানা বোঝা আছে। বাংলাদেশ খুব ভালো দল। আগে থেকে তাদের স্পিন বিভাগ খুব ভালো। এখন তাদের পেস আক্রমণও অনেক ভালো। তাসকিন অনেকদিন ধরেই ভালো করছেন। ফিজ কী করতে পারেন আমরা জানি। এখন তাদের দলে রানার মতো পেসার আছে।’

Banglabid

গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক সাকিব আল হাসান। সেঞ্চুরিও করেছিলেন টাইগার অলরাউন্ডার। এবার অবশ্য দলে নেই সাকিব। সাকিব না থাকলে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডাররা আছেন। তাই বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে মানছে না নিউজিল্যান্ড। কিউই অধিনায়কের মতে বাংলাদেশ তাদের হারানোর সক্ষমতা রাখে।

বলেছেন, ‘রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার পেয়েছে তারা। সাকিব না থাকলেও মেহেদীর মতো ক্রিকেটার আছে। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সঙ্গে দরকার পড়লে কিছু ওভার বোলিংও করতে পারবে। জাকের আলী এসেছে। তাদের ভারসাম্যপূর্ণ দল। তারা আপসেট ঘটাতে পারে। আশা করছি, সেটা আমাদের বিপক্ষে হবে না।’

বাংলাদেশের ব্যাটিংয়ে ভারসাম্য আছে বলে মনে করেন স্যান্টনার। বলেছেন, ‘তাদের খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেককিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২৫নিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT