চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজা-সামিত কবে আসছেন জানালেন বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা, স্টেডিয়ামে অনুশীলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ প্রতিবেশী ভারতের বিপক্ষে। তার আগে ১৩ নভেম্বর খেলা নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে। দুই ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দল। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, এ দুটি ম্যাচসহ আগামী তিন ম্যাচেই জয়ের লক্ষ্যে কাজ করছেন তিনি।

সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের অনুশীলনে কয়েকদিন পর যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা। মঙ্গলবার যোগ দিয়ে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বলেন, ‘আমাদের সামগ্রিক অভিজ্ঞতা ভালো। লক্ষ্যটা নিশ্চিতভাবেই উভয় (ঢাকায়) ম্যাচ জেতা এবং এমনকি গ্রুপের শেষ ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের লক্ষ্য রাখছি।’

‘আপাতত লক্ষ্য হল নেপালের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নেয়া। দলটির বিপক্ষে জয়ের লক্ষ্য রাখছি এবং অবশ্যই এটা প্রধান উদ্দেশ্য। নেপাল ভালো করছে এবং ফলাফলের দিক থেকে তারা খুব একটা পিছিয়ে নেই। শক্তিশালী দলগুলোর বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে চাচ্ছিলাম, যারা কিছুটা শক্তিশালী ছিল। কিন্তু কিছু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। নেপাল ম্যাচেও ভালো চ্যালেঞ্জ হবে।’

দলের খেলোয়াড় কম থাকা নিয়ে ক্যাবরেরা বললেন, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ৭ তারিখে ক্যাম্পে যোগ দিচ্ছে। আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব। যদি ভুল না করি তাহলে আশা করি ১০ তারিখের মধ্যে দেশে পৌঁছাবেন হামজা চৌধুরী। যদি সবকিছু ঠিকঠাক চলে এবং সুস্থ থাকে তাহলে নেপালের বিপক্ষেও খেলবেন। সামিত সোম সম্ভবত একটু দেরিতে আসছেন। আমরা চেষ্টা করব যাতে নেপাল ম্যাচে অন্তত কিছু মিনিট খেলার সুযোগ পান।’

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচে খেলা। ভারতের বিপক্ষের এ বছরের শেষ ম্যাচটি খেলবেন জামাল-হামজারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপঢাকানেপালফিফাবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT