চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরিকার ৪ গোল, নেপালকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৫
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের টানা পাঁচ ম্যাচে জিতে সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে সমীকরণ ছিল ড্র অথবা জয় পেলেই শিরোপা উঠবে স্বাগতিকদের হাতে। এ ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

নেপালকে হারিয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে ৪ গোল করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। ৭, ৫১ এবং ৫৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণের পর ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন। তিন ম্যাচে সাগরিকা গোল করেছেন ৮টি।

২০২৩ সালে সাফের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালে হওয়া অনূর্ধ্ব-১৯ আসরে যৌথভাবে ভারতের সাথে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২০ আসরের শিরোপা জিতে হ্যাটট্রিক পূরণ করল সাগরিকা-উমেলা-স্বপ্নারা। বয়সভিত্তিক আসরে সর্বোচ্চ পাঁচটি শিরোপার মালিক এখন বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই সাগরিকার ঝলক, দ্বিতীয় মিনিটে তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক সুজিতা তামাং। প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ওই সময় মুনকি আক্তারের শট নেপালের গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথম চার মিনিটে তিন কর্নার আদায় করে নেয় লাল-সবুজের দল। কর্নার থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেয় নেপালের ডিফেন্ডার।

আক্রমণের সুফল পেতে খুব একটা সময় লাগেনি বাংলাদেশের, স্বপ্না রানীর অ্যাসিস্টে সপ্তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সাগরিকা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। লেফট উইংয়ে শান্তি মার্ডি এবং রাইট দুই উইং দিয়ে উমেলা মারমা দুর্দান্ত খেলেছেন। মিডফিল্ডে স্বপ্না রানীর দারুণ পাসিংয়ে নেপালকে বারবার নাকানিচুবানি দিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। পরে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Reneta

বিরতি থেকে ফিরেই আবারও সাগরিকার ঝলক। ৫১ মিনিটে রাইট উইঙ্গার উমেলার পাসে নেপালের গোলকিপারকে ফাঁকি দিতে ভুল করেননি সাগরিকা। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। জয়নব বিবি রিতার অ্যাসিস্টে গোল করেন তিনি ।

৭১ মিনিটে চতুর্থবার জালের দেখা পেয়েছিলেন সাগরিকা। তবে রাইট উইঙ্গার সিনহা জাহান শিখার অ্যাসিস্টটি অফসাইড হওয়ায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৭৪ মিনিটে মুনকি আক্তারেরে অ্যাসিস্টে আবারও সাগরিকা সুযোগ পায়। তবে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় নেপাল।

৭৭ মিনিটে আবারও মুনকি আক্তারের পাস, এবার আর ভুল করেনটি সাগরিকা। ম্যাচের চতুর্থ ও তার নিজের চতুর্থ গোল করেন তিনি। ৮২ মিনিটে নেপালের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মিলি আক্তার। দুই দলের খেলোয়াড়ের সংঘর্ষে আঘাত পান নবীরণ খাতুন। ৮৭ মিনিটে সাগরিকাকে তুলে নেন কোচ পিটার বাটলার।

শেষ দিকে আরও কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে কোনো গোলের দেখা পায়নি আফঈদা খন্দকারের দল। পরে ৪-০ গোলের বড় জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাউমেলাকিংস অ্যারেনানেপালবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাগরিকাসাফ চ্যাম্পিয়নশিপস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT