চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারিয়ে সাফে ফাইনালে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৬, মে ২০২৫
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলে দিনের প্রথম সেমিফাইনালে নাজমুল হুদা ফয়সালের দল জিতেছে ২-১ গোলে। দুটি গোল আসে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুলের থেকে। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলটি।

অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে নামে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ নেপাল ছেড়ে কথা বলেনি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে দুদলের খেলা। নির্ধারিত ৪৫ মিনিটে জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর কিছুটা স্বরূপে দেখা যায় বাংলাদেশকে। বেশকিছু আক্রমণও দেখা যায় এসময় যুবাদের থেকে। পরে মেলে কাঙ্ক্ষিত সেই মুহুর্ত, ৭৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার আশিকুর। ১-০ গোলে এগিয়ে যায় জুনিয়র টাইগাররা।

ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে আসে আরও এক গোল। মোহাম্মদ মানিকের অ্যাসিস্টে গোল করেন অধিনায়ক ফয়সাল, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নেপালও নিশ্চিত গোলের সুযোগ পেলে গোলকিপার ইসমাইল হোসেন মাহিনের দৃঢ়তায় রক্ষা মেলে। তবে ৮৬ মিনিটে একটি গোল শোধ করে দেয় নেপাল, ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সাত মিনিট যোগ করা হয়। নেপাল ডিফেন্সের ভুলে গোলমুখে আরও একটি সুযোগ পেয়েছিলেন ফয়সাল, কাজে লাগাতে পারেননি। ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিক ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে। ১৮মে গড়াবে আসরের ফাইনাল। ভারতে এসে ড্রয়ের হতাশা দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিতে খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালদ্বীপ। তলানিতে থেকে ছিটকে গেছে ভুটান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকুরনাজমুলনেপালবাংলাদেশভারতভুটানলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT