চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-নেপালের ‘অলিখিত ফাইনাল’ যে মাঠে

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশে বসা মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আসরের খেলা হচ্ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে ১৫ জুলাই বাংলাদেশ ও ভুটানের নিজেদের তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। প্রথমার্ধ খেলার পর দ্বিতীয়ার্ধ চলে যায় বসুন্ধরার অনুশীলন টার্ফ মাঠে। এরপর থেকে ওই মাঠেই চলছিল আসরের পরবর্তী ম্যাচগুলো। তবে আসরের শেষ ম্যাচ আবারও ফিরছে বসুন্ধরার মূল মাঠ কিংস অ্যারেনায়।

আসরের শেষ ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপালের শেষ ম্যাচের খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এছাড়া ভুটান ও শ্রীলঙ্কার শেষ ম্যাচটিও মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।’

আসরে বাংলাদেশ ও নেপালের শেষ ম্যাচ অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এ ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে আসরের চ্যাম্পিয়ন কারা। পয়েন্ট ব্যবধানে বাংলাদেশ নেপালের থেকে এগিয়ে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে নেপাল।

পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১৫। আফঈদা খন্দকারের দল এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে দিয়েছেন ২৪ গোল, হজম করেছেন মাত্র ৪টি। টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় তাদের। শেষ ম্যাচে জয় বা ড্র করলে শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। বাংলাদেশের হারে শিরোপা উঠবে নেপালের হাতে।

অন্যদিকে নেপালের মেয়েদের পয়েন্ট এখন ১২। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা, একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। তবে গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে বেশ কয়েকটা বেশি। পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাকিংস অ্যারেনানেপালবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ

মে ৯, ২০২৬

স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো গ্যালারি মাফা

মে ৯, ২০২৬

পটুয়াখালীতে নিখোঁজের চার দিন পর ইউপি সদস্য উদ্ধার

মে ৯, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের যোগাযোগ উৎসব

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT