চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোলে অধিনায়কের ৪টি

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে গ্রুপপর্বে ম্যাকাওয়ের বিপক্ষে ৭-০ গোলের উড়ন্ত জয় তুলেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়েছিল বয়সভিত্তিক লাল-সবুজের দলটি। চার গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

খেলার তৃতীয় মিনিটে প্রথম আক্রমণ করে বাংলাদেশ। লেফট উইঙ্গারের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ম্যাকাও গোলরক্ষক। সপ্তম মিনিটে আরেকবার সুযোগ আসে, গোলমুখে জটলা পাকিয়ে সেটি হাতছাড়া করে বাংলাদেশ।

১৯ মিনিটে ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক নেন আরহাম ইসলাম, সেকেন্ডবারে লাগলে গোলবঞ্চিত হয় দল। দুমিনিট পর বাংলাদেশ গোল দিলেও অফসাইডে বাতিল হয়ে যায়। ৩০ মিনিটে লেফট কর্নার থেকে কর্নার পায় বাংলাদেশ, সুযোগ বানিয়েও গোল আনতে পারেনি।

Banglabid

প্রথমার্ধে পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লাল-সবুজদের দখলে। দারুণ দক্ষতা, পাসিং ও শট দেখান আরহাম ইসলাম ও নাজমুল হুদা ফয়সাল। প্রথমার্ধে বাংলাদেশের অসংখ্য আক্রমণের মুখে ম্যাকাও কোনো আক্রমণ গড়তে পারেনি।

বাংলাদেশের প্রথম গোল আসে ৪০ মিনিটে। লেফট উইং, মিডফিল্ডারের দারুণ দক্ষতায় তিন-চার খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন অধিনায়ক ফয়সাল, এগিয়ে যায় দল। পরে বাংলাদেশ আরও কিছু আক্রমণ করে জালের দেখা পায়নি, ১-০তে বিরতিতে যায়।

Reneta

বিরতি থেকে ফিরে আবারও শুরু হয় বাংলাদেশ-শো। বারবার আক্রমণ করে গোল মিলছিল না। এসময় বেশ কয়েকটি শট ম্যাকাওয়ের বারে লাগে। ৬৫ মিনিটে সুযোগ কাজে লাগান ফরোয়ার্ড মানিক, ডি-বক্সের বাইরে পাওয়া বল ম্যাকাও গোলকিপারের মাথার উপর দিয়ে মারেন, ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

৬৯ মিনিটে মাঠে নেমে ফরোয়ার্ড রিফাত কাজী দুই মিনিট পর বাংলাদেশের ব্যবধান আরেকবার বাড়ান, ৩-০তে লিড তখন। ৭৪ মিনিটে গোল করেন মানিক, ম্যাকাওয়ের ডিফেন্ডার ট্যাং টিনের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়, স্কোর তখন ৪-০। ৭৫ মিনিটে ফয়সাল ৫-০তে করে দেন। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ৮৩ মিনিটে আরও একটি গোল করেন নিজের সাফল্য চারে নেন ফয়সাল।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে ১-০তে জয় তুলেছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরহামএএফসিএশিয়ান কাপ বাছাইপর্বনাজমুলবাংলাদেশমানিকম্যাকাওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT