রাজনীতি

এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে: গয়েশ্বর

গয়েশ্বরের সমাবেশে হাজারো মানুষ উপস্থিত, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গয়েশ্বরের সমাবেশে হাজারো মানুষ উপস্থিত, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি একটা ইশতেহার করছে কিভাবে এই সরকারকে সরানো যায়, এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন: নির্বাচন কমিশন কি বললো তাতে কিছু যায় আসেনা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া আর কিছু শুনতে চাই না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন: বহুগুম- খুন দেখেছি, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে; সরকারের পতন ঘটাতে হবে। কোন অবস্থায়ই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

বিষয়:গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি মির্জা আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…