চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানে মোরসালিনের গোলে জয় তুলেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা উইন্ডোর দুই প্রীতি আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে জয় তুলেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ১-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে লাল-সবুজের দল। জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে নেমে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। পাঁচ মিনিটের মাথায় রাইট উইঙ্গার রাকিব হোসেন ডি বক্সের মধ্যে বল বাড়ান, ভুটান গোলরক্ষক ধেন্দুপ শেরিং ঠিকমতো ধরতে না পারলে বল চলে যায় ফরোয়ার্ড শেখ মোরসালিনের কাছে। সহজে গোল করে বাংলাদেশকে ১-০তে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার।

ম্যাচের ১২ মিনিটে অখেলোয়াড়ী কাণ্ড ঘটান ভুটান ফরোয়ার্ড অর্গিয়েন শেরিং। লেফট উইং থেকে গোলমুখে বাড়ানো ক্রস দারুণ দক্ষতায় ধরে ফেলেন অতিথি গোলরক্ষক মিতুল মারমা। মিতুলের মাথার উপরে থাকা বল অর্গিয়েন হাত দিয়ে জালে ঢুকিয়ে দেন, ফলাফলে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন স্বাগতিক স্ট্রাইকার।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। মাঝমাঠ থেকে বাড়ানো বল ডি বক্সের বাইরে এসে ক্লিয়ার করেন ভুটান গোলরক্ষক। তার আগে ব্যবধান সমান করার সুযোগ পায় ভুটান, সেটি কাজে লাগাতে পারেনি ড্রাগন বয়েজরা।

প্রথমার্ধে যোগ করা সময়ের শেষদিকে বাংলাদেশের স্ট্রাইকার রাকিব আগে পাওয়া আঘাতে মাঠের মাঝে শুয়ে পড়েন। তাকে স্ট্রেচারে করে নিতে আসা স্বেচ্ছাসেবক মাঠের মাঝে অজ্ঞান হয়ে যান। পরে তার অবস্থা খারাপ হলে অ্যাম্বুলেন্স এনে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৬১ মিনিটে জাতীয় দলে অভিষেক হয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী রাব্বি হোসেন রাহুলের। ফরোয়ার্ড ফয়সাল ফাহিমের পরিবর্তে মাঠে নামেন সদ্য বয়সভিত্তিক চ্যাম্পিয়নের তকমা পাওয়া ফরোয়ার্ড।

Reneta

পরে ৮৭ মিনিটে গোলমুখে দারুণ একটি সুযোগ পান ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। কাজে লাগানোর আগে ভুটানের ডিফেন্ডার বল নিরাপদে বাইরে পাঠিয়ে দেন, কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। শেষপর্যন্ত আর কোনো গোল ছাড়া ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভুটানমোরসালিনরাকিবলিড স্পোর্টসসোহেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT