চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রাজা, মিরাজ কোথায়?

ওয়ানডে ফরম্যাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ, জার্সিতে জিম্বাবুয়ে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ে তারকা সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ঝলক দেখিয়েছেন। ধারাবাহিকতা তাকে দুধাপ এগিয়ে দিয়েছে আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।

বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২ ম্যাচের গত সিরিজে দুটি ফিফটি হাঁকিয়েছেন রাজা। প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩০২। যা আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবিকে (২৯২) টপকে এক নম্বরে বসিয়েছে তাকে। কোন পরিবর্তন হয়নি বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন তিনি।

ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। তিনি এখন ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতে শ্রীলঙ্কাই। হারারে স্পোর্টস ক্লাবে দুই ম্যাচ জেতার পর বেশ কয়েকজন ক্রিকেটারের র‌্যাঙ্কিংও উন্নতি হয়েছে। পাথুম নিশাঙ্কা দুই ইনিংসে ১২২ ও ৭৬ রান করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩তে পৌঁছেছেন। শীর্ষ দশ অপরিবর্তিত আছে। জানিথ লিয়ানাগেও ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে পৌঁছেছেন।

Banglabid

টি-টুয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ৩৬তম। টি-টুয়েন্টিতে বোলারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে মুস্তাফিজুর রহমান। তিনি আছেন ১২ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজিম্বাবুয়েতানজিদবাংলাদেশমিরাজরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

পরবর্তী

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

পরবর্তী
প্রধান উপদেষ্টার নেতৃত্বে মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, দেশের বিচার বিভাগের কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জুলিয়াস সিজারের রিট

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT