চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফল নিয়ে হতাশ, পারফরম্যান্স নিয়ে খুশি ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের কোচ মাঠে প্রশিক্ষণ পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষাকৃত শক্তিশালী লেবাননের বিপক্ষে দারুণ খেললেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশ। শেষের দিকে এসে হজম করেছে দুই গোল। ফলে পরাজয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ শুরু করেছে লাল-সবুজের দল। যদিও ম্যাচের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে পারফরম্যান্স নিয়ে খুশি স্প্যানিশ কোচ।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৭৯ মিনিটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি হজম করে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাবরেরা।

‘ভুল হলেও দলীয়, সাফল্য হলেও দলীয় সাফল্য। লেবানন খুবই শক্তিশালী একটি দল। তারা ক্রসে ভালো, শারীরিক শক্তিতেও এগিয়ে। তাদের চমৎকার কৌশল রয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম দলটির বিপক্ষে পুরোটা সময় আমাদের রক্ষণ দারুণ ছিল। আমরাও সুযোগ পেয়েছিলাম, কিন্তু কখনও কখনও সেটা পূর্ণতা পায় না। এটা হতেই পারে।’

‘হাসান মাতউক যখন খেলতে নামল, আমরা জানতাম, আমরা আরও বেশি সমস্যায় পড়ব। তারপরও এটা বলব, যখন আমরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারব না, তখন তো আমাদের গোল হজম করতে হতে পারে এবং সেটাই হয়েছে।’

‘পয়েন্ট না পাওয়াতে অবশ্যই হতাশ হতে হচ্ছে। আমরা ১ পয়েন্ট পেতে পারতাম। পুরো পয়েন্ট পাওয়ার খুব কাছাকাছিও ছিলাম। শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলাম। দলের মধ্যে বিশ্বাস ছিল যে, আজকে ভালো কিছু অর্জন করতে যাচ্ছি আমরা। যেভাবে আমরা গোল হজম করেছি, সেটা মূল বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা গোল হজম করেছি এবং যে পয়েন্ট পেতে চেয়েছিলাম, সেটা পাইনি।’

‘এখন আর এটা নিয়ে পড়ে থাকতে চাই না। একই মানসিকতা এবং নিজেদের প্রতি বিশ্বাস নিয়ে পরের ম্যাচে নামতে চাই। আমার হাতে যে স্কোয়াড আছে, তাদের নিয়ে আমি খুশি এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করার সামর্থ্য তাদের আছে। ছেলেদের নিয়ে আমি খুবই গর্বিত। আমি মনে করি, এভাবে খেলতে পারলে আমরা সঠিক পথেই আছি।’

‘ম্যাচ পর্যালোচনার বিষয়ে বলতে হলে, চূড়ান্ত ফলে আমি হতাশ। এটা সহজে মেনে নেয়া যায় না। তবে দলের পারফরম্যান্সে আমি গর্বিত। পরের দুইটা ম্যাচে যদি আমরা পারফরম্যান্সের এই ধারা বজায় রাখতে পারি, তাহলে নিশ্চিতভাবেই সেমি-ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ থাকবে। কিন্তু আমার মধ্যে এই অনুভূতিও কাজ করছে, আমরা আজ তিন পয়েন্ট নিতে পারতাম।’

ট্যাগ: ক্যাবরেরাবাংলাদেশলিড স্পোর্টসলেবাননসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু আয়েশা মনি হত্যার আসামি নাহিদের আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী

স্বল্প শ্রমে অধিক উৎপাদনে স্মার্ট কৃষির বিকল্প নেই: শাইখ সিরাজ

পরবর্তী
শাইখ সিরাজের নেতৃত্বে কৃষি উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্প শ্রমে অধিক উৎপাদনে স্মার্ট কৃষির বিকল্প নেই: শাইখ সিরাজ

শিশু হত্যার শিকার শিশুর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT