চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-মুশফিক-লিটনদের শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ বিভিন্ন খেলোয়াড়েরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।

বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। জাতির প্রতি তাঁর নেতৃত্ব এবং অবদান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। তিনি যেন শান্তিতে থাকেন।’

বাংলাদেশ দলের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শোক জানিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাত নসিব করেন।’

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা শোকাহত। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’

Reneta

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার, প্রিয়জন এবং জাতির প্রতি আন্তরিক সমবেদনা।’

জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত… ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতাইজুলতামিমবাংলাদেশবেগম খালেদা জিয়ামিরাজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT