চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি: রূপালি আক্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথমবার মেয়েদের কাবাডি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১০ দিন ব্যাপী হতে যাওয়া আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ১৪ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে দলের সিনিয়র খেলোয়াড় রূপালি আক্তারকে। বিশ্বকাপে অধিনায়কত্ব করে ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া রূপালি ফেডারেশনের এমন সিদ্ধান্তে বেশ খুশি।

বিশ্বকাপ নিয়ে দলের অভিজ্ঞ এ খেলোয়াড় নিজের প্রতিক্রিয়া তুরে ধরেন এভাবে, ‘আমি দীর্ঘদিন ধরে কাবাডি খেলছি, শুরুটা ২০০৯ সালে। বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। এমন আসরে অধিনায়ক হতে পেরে সত্যিই ভালো লাগছে। মজার বিষয় হলো, এ আসরেই আমি প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি।’

‘বিদায়ী আসরে আমার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে দায়িত্বও অনেক। নিজের খেলা খেলতে হবে, আবার দলের সবাইকে নিয়েও পারফর্ম করতে হবে। সেরাটা দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। কে কিভাবে খেলবে-সেটাও বলতে হবে। আসলে অধিনায়কের দায়িত্ব অনেক বড়।’

নিজের প্রস্তুতি সম্পর্কে জানাতে রূপালি আরও বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বিশ্বকাপের জন্য অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। এত বড় টুর্নামেন্টে সবাই নিজেদের সেরাটা দিয়ে ভালো করার জন্য আসবে। সবগুলো দলই শক্তিশালী, বিশ্বকাপের কোনো ম্যাচ সহজ হবে না।’

‘ভারত, ইরান, চাইনিজ তাইপে খুবই ভালো মানের দল। নেপাল ও থাইল্যান্ডও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা প্রথম বিশ্বকাপে পঞ্চম স্থানে ছিলাম। এবার সে অবস্থান থেকেও ভালো কিছু করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইকেএফকাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫নেপালবাংলাদেশভারতরূপালিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

জুন ৪, ২০২৬

বিশ্বকাপের ম্যাচে পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল ফিফা

জুন ৪, ২০২৬

এই বিশ্বকাপে আমরা ফেভারিট নয়, এতে সুবিধা হবে: কাসেমিরো

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT