তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের অপরাধ হচ্ছে। যারা ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে বসে বসে দেখছেন, তারা মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে।
সোমবার ৪ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি।
এসময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জোসেফ রামাদান বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বোমা হামলা করছে, তা অনেক শক্তিশালী। তারা বুঝেই হামলা করছে। শিশু ও নারীদের লক্ষ্য করে বোমা হামলা করছে। যেন ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব নেতারা যে ভূমিকা পালন করছেন তা হতাশার।
জোসেফ রামাদান আরও বলেন, বিশ্ব নেতারা যে ভূমিকা পালন করছেন তা হতাশার। পশ্চিমা গণমাধ্যম ও সত্য তথ্য দিচ্ছে না। তবে বাংলাদেশ সমর্থন দেয়ায় ধন্যবাদ।







