আজই সিরিজ জয় টাইগারদের?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, তাদের হাসি ও উল্লাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানেডেতে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দুপুরে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল।
সোমবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। বিজয়ী একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে টাইগারদের।
এরআগে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানে আইরিশদের হারিয়েছিল বাংলাদেশ। রেকর্ড জয়ের দিনে ব্যাট হাতে অনন্য ছিলেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






