চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বুধবার নামছে বাংলাদেশ। সামনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বললেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামতেছি। প্রথমে গুরুত্বপূর্ণ হল আমাদের শুরুটা কীভাবে করতেছি, দল কীভাবে শুরু করছে। শুরুটা ভালো করে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের এই দলটা ভালো করবে। র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড আমাদের নিচে। ওদের সাথে যদি আমরা ভালো না করতে পারি, বড় দলগুলোর সাথে কীভাবে চোখে চোখ রেখে খেলব?’

‘আয়ারল্যান্ড যে ম্যাচগুলো জিতেছে, সেগুলো নিজেদের হোম কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে এসে ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম, অভিজ্ঞতাও কম। কিন্তু সেই বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশি সমর্থকদের আগ্রহ এবং সেটা পূরণ করতে না পারার বিষয়ে জ্যোতি বলেছেন, ‘মানুষের আগ্রহ, প্রত্যাশা, সবকিছু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। এটা ধরে রাখার দায়িত্বও আমাদের। আমি বলব, বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে।’

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডজ্যোতিবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT