চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে সেঞ্চুরি, অনন্য এলিট ক্লাবে মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মুশফিক শততম টেস্টে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষাটা ছিল ১ রানের। শততম টেস্ট খেলতে নেমে মিরপুরে আইরিশদের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন নেমেই সেঞ্চুরি করলেন টাইগার তারকা। তাতে নাম লেখালেন অন্যন্য এক কীর্তিতে।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারটা দেখে শুনেই পাার করেন মুশফিক। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ফেরেন। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে শতক স্পর্শ করেন মুশফিক। ১৯৫ বলে সেঞ্চুরির পথে ছিল ৫টি চারের মার। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন মুমিনুলের সঙ্গে। দুজনেই ১৩টি করে সেঞ্চুরি করেছেন।

১০০তম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার মুশফিক, ১২তম সেঞ্চুরি। ২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার রিকিং পন্টিং নিজের শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন।

Banglabid

সবার আগে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের মাইকেল কোলিন কাউড্রে। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শততম ম্যাচে ১০৪ রান করেন। মুশফিকের আগে সবশেষ এই কীর্তিতে নাম লেখান ডেভিড ওয়ার্নার। ২০২২ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টে ২০০ রান করেন অস্ট্রেলিয়ার ব্যাটার। ডাবল সেঞ্চুরি করেছেন আরও একজন, জো রুট। ২০২১ সালে চেন্নাইতে ভারতের বিপক্ষে শততম টেস্টে ২১৮ রানের ইনিংস খেলেন।

এশিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তিতে নাম মুশফিকের। তার আগে ১৯৮৯ সালে লাহোরে ভারতের বিপক্ষে ১৪৫ রান করেন পাকিস্তানের জাভেদ মিয়াদাদ। এরপর ২০০৫ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে একই কীর্তিতে নাম লেখান ইজামাম-উল-হক। ১৮৪ রানের ইনিংস খেলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT