চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিমত্তায় এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েরা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রীতি সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া মেয়েদের। র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে রুখে দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। গোলশূন্য সমতায় সিরিজ শুরু করেছে লাল-সবুজের দল।

শনিবার জর্ডানের আম্মানে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা রক্ষণ সামাল দেয়ার পাশাপাশি খেলেছে আক্রমণাত্মক ফুটবল। নির্ধারিত ৯০ মিনিটে সবমিলিয়ে ১৫টি আক্রমণ করেছে বাংলাদেশ, এর মধ্যে সাতটি শট ছিল পোস্টে।

বিপরীতে ইন্দোনেশিয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি।

Banglabid

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার আক্রমণ রুখে দিতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। এর একটু পর ইন্দোনেশিয়া জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। এর পরপরই বাজে শেষের বাঁশি।

আগামী মঙ্গলবার জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াজর্ডানবাংলাদেশবাংলাদেশ জাতীয় নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT